বালি বইমেলায় চাঁদের হাট: কুণাল-দেবাংশুকে ঘিরে উপচে পড়া ভিড় – এবেলা
এবেলা ডেস্কঃ
হাওড়ার বালি পুর ময়দানে চতুর্থ বর্ষের বইমেলায় বুধবার সন্ধ্যায় হাজির হন তৃণমূল নেতা কুণাল ঘোষ ও দেবাংশু ভট্টাচার্য। বিধায়ক ডাঃ রানা চট্টোপাধ্যায়ের আমন্ত্রণে তারা বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং এই সাংস্কৃতিক উদ্যোগের প্রশংসা করেন। রাজনৈতিক ব্যস্ততা দূরে সরিয়ে সাহিত্য ও সংস্কৃতির এই আবহে তাদের উপস্থিতি বইপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে।
রাজ্য সরকারের সহযোগিতায় আয়োজিত এই মেলা ২৯ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন দুপুর ২টো থেকে রাত ১০টা পর্যন্ত চলবে। মৃত্যুঞ্জয় পালের তত্ত্বাবধানে মেলায় বিভিন্ন প্রকাশনী সংস্থার স্টলের পাশাপাশি ছোটদের জন্য নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্থানীয়দের মতে, এই বইমেলা বর্তমানে জেলার অন্যতম প্রধান সাংস্কৃতিক মঞ্চে পরিণত হয়েছে।

