বিছানায় অন্য নারী! স্মৃতি-পলাশের বিচ্ছেদ নিয়ে বিস্ফোরক দাবি – এবেলা
এবেলা ডেস্কঃ
সঙ্গীতশিল্পী পলাশ মুচ্ছলের বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের গুরুতর অভিযোগ তুলেছেন অভিনেতা বিদ্যন মানে। তাঁর দাবি, ক্রিকেটার স্মৃতি মান্ধানার সঙ্গে বিয়ের আয়োজনের মাঝেই পলাশকে অন্য এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরা হয়। এই ঘটনার জেরেই শেষ পর্যন্ত তাঁদের হাই-প্রোফাইল সম্পর্কটি ভেঙে যায় বলে তিনি জানান।
পলাশ অবশ্য এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন ও মানহানিকর বলে উড়িয়ে দিয়েছেন। অন্যদিকে, বিদ্যনের দাবি, ছবির বিনিয়োগ বাবদ ৪০ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন পলাশ। এই ঘটনায় মহারাষ্ট্রের সাংলিতে একটি পুলিশি অভিযোগ দায়ের করা হয়েছে এবং তদন্তের জন্য সব তথ্যপ্রমাণ জমা দেওয়ার কথা জানিয়েছেন অভিযোগকারী।

