বিজয়রথ থামল বিরিয়ানির? ২০২৫ সালে সুইগিতে কলকাতার সেরা পদের নাম জানলে চমকে যাবেন! – এবেলা
এবেলা ডেস্কঃ
সুইগির ২০২৫ সালের বার্ষিক রিপোর্ট ‘হাউ কলকাতা সুইগি’ড’ অনুযায়ী, শহরবাসীর খাদ্যাভ্যাসে এসেছে বড় বদল। দীর্ঘদিনের আধিপত্য ভেঙে বিরিয়ানিকে পেছনে ফেলে অর্ডারের শীর্ষে উঠে এসেছে ‘চিকেন ফ্রাই’। তবে বিরিয়ানি প্রেমও কমেনি; প্রায় ৩৪.৯ লক্ষ অর্ডার দিয়ে কলকাতা দেশীয় তালিকায় পঞ্চম স্থানে রয়েছে। সকালের টিফিনয় কচুরির জনপ্রিয়তা ছিল তুঙ্গে, আর বিকেলের আড্ডায় রাজত্ব করেছে চিকেন রোল ও মোমো। ডিনার অর্ডারেও দেখা গিয়েছে ১৬.৭ শতাংশের উল্লেখ্যযোগ্য বৃদ্ধি।
উৎসবের মরসুমেও রেকর্ড গড়েছে তিলোত্তমা। দুর্গাপুজোর সময় প্রতি মিনিটে সর্বোচ্চ ১৯৭টি পর্যন্ত অর্ডার জমা পড়েছে। জনৈক গ্রাহক এক দফায় ১৮,০০০ টাকার খাবার অর্ডার করে তাক লাগিয়ে দিয়েছেন। মিষ্টির তালিকায় গোলাপ জাম ও কাজু বরফি শীর্ষে থাকলেও ঐতিহ্যের রসগোল্লা ও গুড়ের সন্দেশ স্বমহিমায় উজ্জ্বল। প্রিমিয়াম ডাইনিং ও সাশ্রয়ের ক্ষেত্রেও সুইগি ডাইনআউট ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গিয়েছে, যা কলকাতার ভোজনরসিক সত্তার এক আধুনিক প্রতিফলন।

