লেটেস্ট নিউজ

বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় অর্জুন-হিরণ চমক, হেভিওয়েটদের ওপর ভরসা গেরুয়া শিবিরের – এবেলা

এবেলা ডেস্কঃ

আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বাংলায় রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। প্রথম দফায় ১৪৪টি আসনে প্রার্থী ঘোষণার পর এবার দ্বিতীয় দফার তালিকা প্রকাশ করে বড় চমক দিল বিজেপি। এই তালিকায় অভিজ্ঞ রাজনীতিকদের পাশাপাশি পরিচিত মুখদের প্রাধান্য দিয়ে রাজ্যে ক্ষমতা দখলের লড়াইয়ে নতুন কৌশলের ইঙ্গিত দিয়েছে গেরুয়া শিবির।

প্রকাশিত তালিকায় ব্যারাকপুর শিল্পাঞ্চলে বিশেষ নজর দেওয়া হয়েছে। নোয়াপাড়ায় প্রার্থী করা হয়েছে অর্জুন সিংকে এবং ব্যারাকপুরে বিজেপির বাজি কৌস্তভ বাগচী। এ ছাড়া এগরায় দিব্যেন্দু অধিকারী, শ্যামপুরে হিরণ চট্টোপাধ্যায়, রাজারহাট-গোপালপুরে তরুণজ্যোতি তিওয়ারি এবং সোনারপুর দক্ষিণে রূপা গঙ্গোপাধ্যায়ের নাম ঘোষণা করা হয়েছে। টালিগঞ্জ ও যাদবপুরে যথাক্রমে পাপিয়া অধিকারী ও শর্বরী মুখোপাধ্যায়কে প্রার্থী করা হয়েছে।

কলকাতার গুরুত্বপূর্ণ আসনগুলিতেও শক্ত লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে বিজেপি। মানিকতলায় তাপস রায়, এন্টালিতে প্রিয়াঙ্কা টিব্রেওয়াল এবং কাশীপুর-বেলগাছিয়ায় রীতেশ তিওয়ারিকে দায়িত্ব দেওয়া হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, উত্তর ২৪ পরগনা ও কলকাতা সংলগ্ন এলাকায় প্রভাব বিস্তার করতেই অভিজ্ঞ ও জনপ্রিয় মুখদের সংমিশ্রণে এই রণকৌশল সাজিয়েছে বিজেপি নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *