লেটেস্ট নিউজ

বিজেপির নয়া সভাপতির বাংলা সফর: বর্ধমানে মেগা জনসভা – এবেলা

এবেলা ডেস্কঃ

বিজেপির সর্বভারতীয় সভাপতির দায়িত্ব নেওয়ার পর প্রথমবার দু’দিনের সফরে বাংলায় আসছেন নীতিন নবীন। আগামী ২৭ ও ২৮ জানুয়ারি তাঁর এই সফরকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে রাজ্য বিজেপির সাংগঠনিক শক্তি বৃদ্ধি করাই এই সফরের প্রধান লক্ষ্য।

দলীয় সূত্রে খবর, সফরে একাধিক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকের পাশাপাশি বর্ধমানে একটি বিশাল জনসভা করবেন নীতিন নবীন। তৃণমূল স্তরে সংগঠনকে শক্তিশালী করতে এবং নির্বাচনী রণকৌশল সাজাতে তাঁর এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ছাব্বিশের লড়াইয়ে জয় নিশ্চিত করতেই নবীন এই বিশেষ পরিকল্পনা নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *