লেটেস্ট নিউজ

বিজেপির পছন্দের হোটেলেই মুখ্য নির্বাচন কমিশনার, আঁতাঁতের অভিযোগে সরব অভিষেক – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতায় এলে বিজেপির শীর্ষ নেতারা যে হোটেলের যে ঘরে ওঠেন, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারও ঠিক সেখানেই উঠেছেন। সোমবার ধর্মতলার ধর্নামঞ্চ থেকে এই ভাষাতেই নির্বাচন কমিশন ও বিজেপির আঁতাঁতের অভিযোগ তুলে সরব হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বৈধ ভোটারদের নাম বাতিলের প্রতিবাদে শুক্রবার থেকে শুরু হওয়া এই ধর্নায় যোগ দিয়ে অভিষেক বলেন, শহরে হাজার হাজার হোটেল থাকা সত্ত্বেও অমিত শাহদের ব্যবহৃত নির্দিষ্ট ঘরেই কমিশনের প্রধানের ওঠা নিছক কাকতালীয় হতে পারে না। তাঁর দাবি, যাঁদের ইশারায় বাংলার মানুষের উপর ক্রমাগত বঞ্চনা চলছে, তাঁদের সঙ্গেই কমিশনের গভীর যোগসাজশ রয়েছে।

আসন্ন বিধানসভা নির্বাচনকে তাই ‘শাস্তি দেওয়ার লড়াই’ হিসেবে আখ্যা দিয়েছেন তৃণমূল সেনাপতি। তিনি স্পষ্ট জানান, এই ভোট কেবল তৃণমূলকে জেতানোর নয়, বরং এটি বিরোধীদের রাজনৈতিকভাবে শূন্য করে কড়া শাস্তি দেওয়ার সুযোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *