লেটেস্ট নিউজ

বিজেপির পরিবর্তন যাত্রায় উত্তাল দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুর থেকে বালুরঘাট পর্যন্ত পদ্ম শিবিরের বিশাল কর্মসূচি – এবেলা

এবেলা ডেস্কঃ

আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থেকে বড়সড় রাজনৈতিক কর্মসূচি শুরু করল ভারতীয় জনতা পার্টি। সুকান্ত মজুমদারের নেতৃত্বে শুরু হওয়া এই ‘পরিবর্তন যাত্রা’ ঘিরে জেলায় ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে। গঙ্গারামপুর থেকে যাত্রা শুরু হওয়ার পর ফুলবাড়ী এলাকায় একটি বর্ণাঢ্য স্বাগত সভার আয়োজন করা হয়।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। ফুলবাড়ীর সভায় আরও অংশ নেন মালদহ উত্তরের সাংসদ খগেন মুর্মু, রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল এবং গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়। এছাড়াও তপনের বিধায়ক বুধরাই টুডু এবং দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরীসহ একাধিক জেলা নেতৃত্ব এই মিছিলে শামিল হন।

দলীয় সূত্রে জানা গিয়েছে, গঙ্গারামপুর থেকে শুরু হওয়া এই পরিবর্তন যাত্রা পতিরাম হয়ে বালুরঘাট শহরে গিয়ে শেষ হবে। নির্বাচনকে সামনে রেখে জনসংযোগ বাড়াতেই গেরুয়া শিবিরের এই মেগা কর্মসূচি বলে মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *