লেটেস্ট নিউজ

বিজেপির বিশেষ নির্বাচনী কৌশল: বঙ্গ জয়ে প্রবাসী বাঙালিদের পাশে পাওয়ার ডাক – এবেলা

এবেলা ডেস্কঃ

আসন্ন বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ জয়ের লক্ষ্যে নতুন কৌশল নিয়েছে বিজেপি। দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বুধবার দাবি করেন, গুজরাটের সুরাটসহ দেশের বিভিন্ন প্রান্ত এবং বিদেশে বসবাসকারী বাঙালিরা বিজেপিকে ক্ষমতায় আনতে সক্রিয়ভাবে কাজ করছেন। সুরাটে প্রবাসী শ্রমিক ও বাঙালিদের সঙ্গে বৈঠকের পর তিনি জানান, রাজ্যের মানুষ এখন বিজেপি ও তৃণমূল—এই দুই মেরুতে বিভক্ত।

রাজ্যের নিরাপত্তা ও অনুপ্রবেশ ইস্যু নিয়ে উদ্বেগ প্রকাশ করে শমীক ভট্টাচার্য অভিযোগ করেন, প্রায় ২,২০০ কিলোমিটার দীর্ঘ অরক্ষিত সীমান্ত দিয়ে জঙ্গিরা প্রবেশ করছে, যা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তাকে বিপন্ন করছে। তিনি দাবি করেন, ২৬/১১ মুম্বই হামলাসহ বিভিন্ন নাশকতামূলক কাজে পশ্চিমবঙ্গের যোগসূত্র ছিল। এছাড়া জাল মুদ্রার কারবার এবং সীমান্ত সমস্যার সমাধানে বিজেপিকে একবার সুযোগ দেওয়ার আবেদন জানান তিনি।

শিল্পের অবনতি ও বেকারত্ব নিয়ে তৃণমূল সরকারকে আক্রমণ করে তিনি প্রতিশ্রুতি দেন, বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে পাঁচ লক্ষ সরকারি চাকরি ও উন্নত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করবে। কেন্দ্রের সঙ্গে সংঘাত এড়িয়ে ‘ডাবল ইঞ্জিন’ সরকার গঠনের মাধ্যমে উন্নয়নের পথ প্রশস্ত করাই বিজেপির মূল লক্ষ্য। রাজ্যের বাইরে থাকা কয়েক কোটি বাঙালির সমর্থন এই পরিবর্তনের লড়াইয়ে বড় শক্তি হয়ে উঠবে বলে তিনি আশাপ্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *