লেটেস্ট নিউজ

বিজেপির হাতে এবার বঙ্কিমচন্দ্রের পরিবারের অস্ত্র! ভোটের মুখে মমতার চিন্তা বাড়িয়ে পদ্মশিবিরে সাহিত্য সম্রাটের বংশধর – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা: বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই এক বড়সড় চমক দিল বিজেপি। এবার গেরুয়া শিবিরে নাম লেখালেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্য তথা শ্রম দপ্তরের প্রাক্তন আধিকারিক সুমিত্র চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার সল্টলেকের দলীয় কার্যালয়ে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য এবং কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিকভাবে পদ্ম পতাকা হাতে তুলে নেন।

বিকাশের স্বার্থে বিজেপিতে যোগ

দলীয় পতাকায় যোগ দিয়েই রাজ্য সরকারের কড়া সমালোচনা করেন সুমিত্র চট্টোপাধ্যায়। তিনি মমতা সরকারের ‘যুবশ্রী’ প্রকল্প থেকে শুরু করে রাজ্যের ক্রমবর্ধমান বেকারত্ব নিয়ে সরব হন। তিনি সাফ জানান, বাংলার প্রকৃত উন্নয়নের স্বার্থেই তাঁর বিজেপিতে আসা। তাঁর মতে, রাজ্যের বর্তমান পরিস্থিতিতে শিক্ষিত যুবসমাজের ভবিষ্যৎ অন্ধকারে ডুবে যাচ্ছে।

পরিবর্তনের নতুন ডাক

বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সুমিত্র চট্টোপাধ্যায়ের এই যোগদানকে বাংলার রাজনীতির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে। কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব বলেন, “বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের কোনো সদস্যের আমাদের সঙ্গে যুক্ত হওয়া সেই সব মানুষের কাছে এক বড় অনুপ্রেরণা, যাঁরা বাংলায় প্রকৃত পরিবর্তন দেখতে চান।”

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, বঙ্কিমচন্দ্রের উত্তরাধিকারের এই প্রতীকী যোগ দানকে হাতিয়ার করে আসন্ন নির্বাচনে জাতীয়তাবাদ এবং ‘বন্দে মাতরম’-এর আবেগকে কাজে লাগিয়ে ভোটারদের মন জয় করার কৌশল নিয়েছে বিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *