বিডিও অফিসে হামলা: কমিশনের ডেডলাইন পার হলেও অধরা বিধায়ক মনিরুল – এবেলা
এবেলা ডেস্কঃ
ফারাক্কার বিডিও অফিসে ভাঙচুরের ঘটনায় নির্বাচন কমিশনের কড়া নির্দেশ সত্ত্বেও তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে এফআইআর দায়ের করেনি জেলা প্রশাসন। নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে গেলেও শাসকদলের নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের এই দোটানায় প্রশ্ন উঠছে জনমনে।
এদিকে আরও বেপরোয়া হয়ে কমিশনকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছেন বিধায়ক। পুলিশের দাবি, সিসিটিভি ফুটেজে উপস্থিতি থাকলেও এখনও কোনো লিখিত অভিযোগ মেলেনি। প্রশাসনিক নিষ্ক্রিয়তার বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা।

