বিমানের জরুরি অবতরণে বড় বিপর্যয়: না ফেরার দেশে অজিত পওয়ার! – এবেলা
এবেলা ডেস্কঃ
মহারাষ্ট্রের বারামতি বিমানবন্দরে এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন উপ-মুখ্যমন্ত্রী তথা এনসিপি প্রধান অজিত পওয়ার। যান্ত্রিক গোলযোগের কারণে চার্টার্ড বিমানটি জরুরি অবতরণ করতে গেলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। বিমানে থাকা দুই পাইলট ও নিরাপত্তারক্ষীদেরও এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
ঘটনাস্থলে দ্রুত উদ্ধারকাজ শুরু করেছে প্রশাসন। এই আকস্মিক বিয়োগে রাজ্য ও জাতীয় রাজনীতিতে শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ডিজিসিএ (DGCA)। সরকারের পক্ষ থেকে বিস্তারিত আনুষ্ঠানিক বিবৃতির অপেক্ষায় রয়েছেন সকলে।

