বিয়ের গুঞ্জনে মেজাজ হারালেন কৃতী স্যানন, সাফ জানালেন নিজের পরিকল্পনা – এবেলা
এবেলা ডেস্কঃ
বলিউড অভিনেত্রী কৃতী স্যানন ও ব্যবসায়ী কবীর বাহিয়ার প্রেম এবং বিয়ে নিয়ে গত কয়েকদিন ধরে বিনোদন জগতে চর্চা তুঙ্গে। মুম্বইয়ের বিভিন্ন রেস্তোরাঁ ও কফি শপে তাঁদের একসঙ্গে দেখা যাওয়ায় এই গুঞ্জন আরও জোরালো হয়। এমনকি দুই পরিবারের মধ্যে বিয়ের কথাবার্তা চূড়ান্ত হয়েছে বলেও শোনা যাচ্ছিল। তবে এই বিষয়ে এতদিন মুখ না খুললেও সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের বিরক্তি প্রকাশ করেছেন অভিনেত্রী।
টাইমস নাও সামিট ২০২৬-এর মঞ্চে সঞ্চালক যখন পরোক্ষভাবে তাঁর বিয়ের পরিকল্পনা নিয়ে প্রশ্ন করেন, তখন ক্ষুব্ধ হন কৃতী। তাঁকে প্রশ্ন করা হয়েছিল যে শীঘ্রই তাঁর নিজের বিয়েতে বোনের কোনো নাচের ভিডিও দেখা যাবে কি না। এর উত্তরে অভিনেত্রী পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, পাড়ার কাকিমাদের মতো কেন সবাই তাঁর বিয়ে নিয়ে পড়ে আছেন। জীবন মানেই শুধু বিয়ে নয় বলেও তিনি মন্তব্য করেন।
সাক্ষাৎকারে কৃতী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, এখনই বিয়ের কোনো তাড়াহুড়ো তাঁর নেই। যখন তাঁর মন থেকে মনে হবে যে বিয়ে করা উচিত, তখনই তিনি এই বড় সিদ্ধান্ত নেবেন। বোনের বিয়েতে তাঁর উচ্ছ্বাসের ভিডিও ভাইরাল হলেও, নিজের ব্যক্তিগত জীবন নিয়ে জল্পনা বন্ধ করার কড়া বার্তা দিলেন এই বলিউড তারকা। আপাতত কাজ ও নিজের জীবন উপভোগ করতেই বেশি আগ্রহী তিনি।

