লেটেস্ট নিউজ

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ: গ্রেফতার সিআরপিএফ জওয়ান

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক যুবতীকে ধর্ষণের অভিযোগে হাওড়ার জগাছা এলাকা থেকে এক সিআরপিএফ জওয়ানকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত জওয়ানের বিরুদ্ধে অভিযোগ, সমাজমাধ্যমে পরিচয় হওয়ার পর তিনি ওই যুবতীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন হোটেলে নিয়ে গিয়ে তাঁর সঙ্গে একাধিকবার সহবাস করেন বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত জওয়ান সম্প্রতি বিয়ে করতে অস্বীকার করলেও সম্পর্ক বজায় রাখার জন্য যুবতীকে চাপ দিতে থাকেন। নিগৃহীতা জগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে তদন্তে নামে পুলিশ। ওই অভিযোগের ভিত্তিতেই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে এবং তাঁর বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।

শনিবার ধৃত জওয়ানকে হাওড়া আদালতে পেশ করা হয়। স্থানীয় পুলিশ প্রশাসন ঘটনার সত্যতা যাচাই করতে তদন্ত প্রক্রিয়া আরও ত্বরান্বিত করছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং নির্যাতিতার জবানবন্দি গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *