লেটেস্ট নিউজ

বিয়ের মরসুমে সোনার বাজারে বড়সড় ওলটপালট কলকাতায় আজ গয়না সোনার দাম কত বাড়ল জানলে চমকে যাবেন – এবেলা

এবেলা ডেস্কঃ

বিয়ের মরসুমে সোনার বাজারে ফের বড়সড় পরিবর্তনের সাক্ষী থাকল মঙ্গলবার। ১০ মার্চ বাজারদর অনুযায়ী, গয়না সোনার দামে লক্ষ্মণীয় বৃদ্ধি ঘটলেও সামান্য কমেছে বিশুদ্ধ বা কাঁচা সোনার দাম। ফলে আজকের বাজারে সোনা কেনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে ক্রেতাদের মধ্যে।

কলকাতার বাজারদর অনুযায়ী, ১৮ ক্যারেট গয়না সোনার ১০ গ্রামের দাম ৫৩০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১,২১,৭৯০ টাকায়। অন্যদিকে, ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৬৫০ টাকা বৃদ্ধি পেয়ে হয়েছে ১,৪৮,৮৫০ টাকা। তবে যারা বিনিয়োগের জন্য ২৪ ক্যারেট কাঁচা সোনা কিনতে চাইছেন, তাদের জন্য কিছুটা স্বস্তির খবর। ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ১,২৫০ টাকা কমে আজ দাঁড়িয়েছে ১,৬২,৩৮০ টাকায়।

দেশের অন্যান্য বড় শহরগুলোতেও সোনার দামে বৈচিত্র্য ধরা পড়েছে। দিল্লিতে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ১,৪৮,৮৫০ টাকা এবং ২৪ ক্যারেটের দাম ১,৬২,৩৮০ টাকা। মুম্বই ও জয়পুরে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম আজ ১,৪৯,০০০ টাকা, যা গতকালের তুলনায় ৬৫০ টাকা বেশি। দক্ষিণের শহর চেন্নাইয়ে সোনার দাম তুলনামূলক অনেকটা চড়া; সেখানে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ১,৫০,৫০০ টাকা এবং ২৪ ক্যারেট সোনার দাম ১,৬৪,১৮০ টাকা। বিহারের রাজধানী পাটনায় ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম আজ ১,৪৮,৯০০ টাকা।

সামগ্রিকভাবে মঙ্গলবারের বাজারে কোথাও দামের ঊর্ধ্বগতি আবার কোথাও সামান্য পতন লক্ষ্য করা গেছে। গয়না সোনার দাম বাড়তে থাকায় বিয়ের মরসুমে মধ্যবিত্তের পকেটে টান পড়ার সম্ভাবনা তৈরি হলেও, কাঁচা সোনার দাম কমায় বিনিয়োগকারীরা বাজারের পরবর্তী গতিপ্রকৃতির দিকে কড়া নজর রাখছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *