লেটেস্ট নিউজ

বিলাসবহুল এসি ফার্স্ট ক্লাসে কচ্ছপ পাচার রুখে দুর্ধর্ষ সাফল্য পেল আরপিএফ – এবেলা

এবেলা ডেস্কঃ

রেলে চড়ে বন্যপ্রাণী পাচারের এক চাঞ্চল্যকর ছক ফাঁস করল মধ্যপ্রদেশ টাইগার স্ট্রাইক ফোর্স ও আরপিএফ। ভোপালে বিলাসবহুল এসি ফার্স্ট ক্লাস কোচ থেকে উদ্ধার হয়েছে বিরল প্রজাতির ৩১১টি কচ্ছপ। উত্তরপ্রদেশের গঙ্গা ও গোমতী নদী থেকে সংগৃহীত এই কচ্ছপগুলি পাচার হচ্ছিল ভিন রাজ্যে।

তদন্তকারীদের মতে, এই চক্রের শিকড় আন্তর্জাতিক স্তরে ছড়িয়ে রয়েছে এবং বাংলাদেশ ও চীনেও এর চাহিদা রয়েছে। বাস্তুতন্ত্র রক্ষায় গুরুত্বপূর্ণ এই প্রাণীদের পাচার রুখতে লখনউসহ বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হচ্ছে। কচ্ছপ নদীর প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখে, তাই এই অবৈধ বাণিজ্য রুখতে কঠোর নজরদারির ওপর জোর দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *