লেটেস্ট নিউজ

বিশ্নোই গ্যাংয়ের নিশানায় সলমনের ভগিনীপতি, আয়ুষকে পাঠানো হুমকি মেলের নেপথ্যে আন্তর্জাতিক যোগ

বলিউড সুপারস্টার সলমন খানের পরিবারের ওপর বিপদের মেঘ যেন কাটছেই না। বাবা সেলিম খানের অসুস্থতার মাঝেই এবার লরেন্স বিশ্নোই গ্যাংয়ের নিশানায় পড়েছেন সলমনের ভগিনীপতি তথা অভিনেতা আয়ুষ শর্মা। সম্প্রতি তাঁকে খুনের হুমকি দিয়ে একটি ইমেল পাঠানো হয়েছে, যেখানে কয়েক কোটি টাকা দাবি করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় স্বাভাবিকভাবেই সলমন ও তাঁর পরিবারের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

মুম্বই পুলিশের অপরাধ দমন শাখার তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারীরা জানিয়েছেন, হুমকি মেলটি পাঠানো হয়েছে সুইডেন থেকে একটি ‘এনক্রিপটেড’ প্রোটন মেলের মাধ্যমে। এই সাংকেতিক বার্তা সাধারণের বোধগম্য নয়। ঘটনার গুরুত্ব বিচার করে মুম্বই পুলিশ ইতিমধ্য়েই সুইডেনের তদন্তকারী সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ শুরু করেছে। আয়ুষ শর্মার আপ্তসহায়কের বয়ানও রেকর্ড করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

বলিউড তারকাদের ওপর লাগাতার এই হুমকিতে আতঙ্ক ছড়িয়েছে গোটা মায়ানগরীতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসকে চিঠি দিয়েছে ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ। চিঠিতে শিল্পীদের নিরাপত্তা ও জনবসতিপূর্ণ এলাকায় ভয়ের পরিবেশ দূর করার আর্জি জানানো হয়েছে। যদিও এই বিষয়ে অভিনেতা আয়ুষ শর্মা এখনও প

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *