বিশ্বকাপ জয়ী খুদে তারকা বৈভবের সামনে এখন অন্য লড়াই, স্কুল বোর্ডে কি ছাড় পাবে ১৪ বছরের এই বিস্ময় বালক – এবেলা
এবেলা ডেস্কঃ
নিউজ ডেস্ক : অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ব্যাটে ঝড় তুলে দেশকে গর্বিত করা বৈভব সূর্যবংশী এবার নামছে জীবনের এক কঠিন পরীক্ষায়। ক্রিকেটের বাইশ গজের সাফল্য পাশে সরিয়ে রেখে ১৪ বছরের এই তারকাকে বসতে হচ্ছে দশম শ্রেণির বোর্ড পরীক্ষায়। মাঠের লড়াইয়ে প্রতিপক্ষকে কুপোকাত করলেও পরীক্ষার খাতায় বৈভবের এই নতুন ইনিংস কেমন হবে, তা নিয়ে এখন তুঙ্গে জল্পনা।
সমস্তিপুরের পোদার আন্তর্জাতিক স্কুলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, মাঠের তারকা হলেও পরীক্ষার হলে বৈভবের জন্য কোনো আলাদা খাতির করা হবে না। প্রিন্সিপাল নীল কিশোর স্পষ্ট করে দিয়েছেন যে, অন্য সাধারণ ছাত্রছাত্রীদের মতোই তাকে প্রতিটি নিয়ম মেনে পরীক্ষা দিতে হবে। একজন প্রতিভাবান খেলোয়াড়ের জন্য পড়াশোনা ও নিয়মানুবর্তিতা কতটা জরুরি, স্কুলের এই অনড় অবস্থানে সেটাই এখন বড় বার্তা হয়ে দাঁড়িয়েছে।

