লেটেস্ট নিউজ

বিশ্বজয়ী সূর্যকুমারদের জন্য টাকার বৃষ্টি, বিসিসিআইয়ের মেগা পুরস্কারে চমক – এবেলা

এবেলা ডেস্কঃ

টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতীয় দলের জন্য রেকর্ড অঙ্কের আর্থিক পুরস্কার ঘোষণা করল বিসিসিআই। বিশ্বজয়ের ঐতিহাসিক সাফল্যের স্বীকৃতি হিসেবে দলের ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের এই বিশাল অঙ্কের পুরস্কার প্রদান করা হচ্ছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে দেওয়া একটি বিবৃতিতে দলের প্রতিটি সদস্যকে অভিনন্দন জানানো হয়েছে। এই অনন্য কীর্তির জন্য ক্রিকেটারদের কুর্নিশ জানানোর পাশাপাশি ভবিষ্যতে তাঁদের সাফল্যের এই ধারাবাহিকতা বজায় রাখার আশাপ্রকাশ করেছে বোর্ড। বিসিসিআইয়ের এই ঘোষণায় স্বাভাবিকভাবেই খুশি ভারতীয় ক্রিকেট মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *