লেটেস্ট নিউজ

বিশ্ববাজারে অস্থিরতা: অভ্যন্তরীণ চাহিদা মেটাতে পেট্রল রপ্তানি বন্ধ করছে রাশিয়া – এবেলা

এবেলা ডেস্কঃ

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ ও লোহিত সাগরের সংকটে বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে চরম অস্থিরতা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখতে এবং তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে পেট্রল রপ্তানি বন্ধের বড় সিদ্ধান্ত নিয়েছে ভ্লাদিমির পুতিন সরকার। রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেক্সান্দার নোভাক জানিয়েছেন, আগামী ১ এপ্রিল থেকে ৩১ জুলাই পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

সম্প্রতি এক উচ্চপর্যায়ের বৈঠকে দেশের জ্বালানি পরিস্থিতি পর্যালোচনার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রেসিডেন্ট পুতিনের কড়া নির্দেশ ছিল, অভ্যন্তরীণ বাজারে জ্বালানির দাম যেন কোনোভাবেই সাধারণের নাগালের বাইরে না যায়। রুশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে দেশে গ্যাসোলিন ও ডিজেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং তেল শোধনাগারগুলোর উৎপাদন হারও সন্তোষজনক।

বিশ্বের অন্যতম প্রধান তেল রপ্তানিকারক দেশ রাশিয়ার এই সিদ্ধান্তে আন্তর্জাতিক বাজারে সরবরাহ ঘাটতি ও হাহাকার বাড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে যেসব দেশ রাশিয়ার তেলের ওপর নির্ভরশীল, তাদের ওপর এর বড় প্রভাব পড়তে পারে। তবে রুশ প্রশাসন স্পষ্ট করেছে যে, বৈশ্বিক অস্থিরতার মধ্যে তারা আপাতত বিদেশের চাহিদার চেয়ে দেশের মানুষের প্রয়োজনকে বেশি গুরুত্ব দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *