লেটেস্ট নিউজ

বিশ্ববাজারে ভারতের দাপট: চাল রপ্তানিতে বড়সড় লোকসানের মুখে পাকিস্তান – এবেলা

এবেলা ডেস্কঃ

বিশ্ববাজারে ভারতের শক্তিশালী প্রত্যাবর্তনে বড় ধাক্কা খেল পাকিস্তানের চাল রপ্তানি। চলতি অর্থবর্ষের প্রথম ছয় মাসে প্রতিবেশী দেশটির চাল রপ্তানি ৪০.৫ শতাংশ হ্রাস পেয়ে ১.৩১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। পাকিস্তানের জাতীয় পরিষদের বাণিজ্য বিষয়ক স্থায়ী কমিটির রিপোর্টে এই উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। ভারতের উপস্থিতিতে ইসলামাবাদের মার্কেট শেয়ার এবং প্রাইসিং পাওয়ার উল্লেখযোগ্যভাবে কমেছে।

পরিসংখ্যান অনুযায়ী, পাকিস্তানের নন-বাসমতি চাল রপ্তানি গত বছরের তুলনায় ৫০.৮ শতাংশ কমে ৮২৭.৮ মিলিয়ন ডলারে নেমেছে। এছাড়া বাসমতি চালের রপ্তানিও ৬.৬২ শতাংশ হ্রাস পেয়েছে। পাকিস্তানের জাতীয় খাদ্য নিরাপত্তা মন্ত্রক জানিয়েছে, ভারতের বিশাল সরবরাহ এবং প্রতিযোগিতামূলক অবস্থানের কারণে বিশ্ববাজারে পাকিস্তানি চাল বর্তমানে কোণঠাসা।

পাক কর্মকর্তাদের মতে, বিভিন্ন দেশের সঙ্গে ভারতের ‘ফ্রি ট্রেড এগ্রিমেন্ট’ বা মুক্ত বাণিজ্য চুক্তি ভারতীয় রপ্তানিকারকদের বাড়তি সুবিধা দিচ্ছে। এই শক্তিশালী বাণিজ্যিক উপস্থিতির ফলে বিশ্ববাজারে টিকে থাকা কঠিন হয়ে পড়েছে পাকিস্তানের। পরিস্থিতি মোকাবিলায় এখন রপ্তানি বাজার ডাইভার্সিফাই করার পরিকল্পনা করছে ইসলামাবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *