লেটেস্ট নিউজ

বিশ্রাম নেই টিম ইন্ডিয়ার: ইংল্যান্ড সফরের আগেই আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজ – এবেলা

এবেলা ডেস্কঃ

আফগানিস্তান সিরিজের পর বিশ্রামের সুযোগ পাচ্ছেন না ভারতীয় ক্রিকেটাররা। জুলাইয়ের শুরুতে ইংল্যান্ড সফরের আগেই টিম ইন্ডিয়াকে আরও একটি সিরিজ খেলতে হবে। ব্রিটিশ সফরের প্রস্তুতি হিসেবে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবেন সূর্যকুমার যাদবরা। গত বছর সেপ্টেম্বর মাসে ক্রিকেট আয়ারল্যান্ড ভারতের বিরুদ্ধে এই সিরিজের প্রস্তাব দিয়েছিল, যা পরবর্তীতে বিসিসিআই অনুমোদন করে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ভারত ও আয়ারল্যান্ডের মধ্যে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে। যদিও সিরিজের চূড়ান্ত সূচি এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। ঠাসা ক্রীড়াসূচির চাপে ক্রিকেটারদের ফিটনেস ধরে রাখাই এখন বড় চ্যালেঞ্জ।

আফগানিস্তানের বিরুদ্ধে একটি টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত, যার শেষ ম্যাচ ২০ জুন। এরপর অত্যন্ত অল্প সময়ের ব্যবধানে আয়ারল্যান্ড সফর শেষ করে জুলাইয়ের শুরুতেই ইংল্যান্ডের মুখোমুখি হতে হবে। ফলে টানা ম্যাচের চাপে কোনো বিরতি ছাড়াই মাঠে নামতে হচ্ছে ভারতীয় দলকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *