বিস্ফোরক অভিযোগ! সরকারি ভবনে তৃণমূল প্রার্থীর প্রচার, কমিশনের দ্বারস্থ বিজেপি – এবেলা
এবেলা ডেস্কঃ
বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ভোটপ্রচারে বিতর্ক। সরকারি ভবনের জায়েন্ট স্ক্রিনে তৃণমূল প্রার্থী খোকন দাসের প্রচার চলছে বলে অভিযোগ তুলেছে বিজেপি। কার্জনগেট, বীরহাটা ও বড়নীলপুর মোড়ের মতো জনবহুল এলাকায় প্রশাসনের নাকের ডগায় এই নিয়ম লঙ্ঘন হচ্ছে বলে দাবি বিজেপি প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্রের।
বিএসএনএল ভবনের দেওয়ালেও সরকারি প্রকল্পের প্রচার নিয়ে সরব হয়েছে গেরুয়া শিবির। এই ঘটনায় নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। জেলাশাসক শ্বেতা আগরওয়াল জানিয়েছেন, অভিযোগ খতিয়ে দেখে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

