লেটেস্ট নিউজ

বিহারে প্রকাশ্যে মাছ ও মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা, কড়া পদক্ষেপের হুঁশিয়ারি নীতীশ সরকারের

বিহারে মদ নিষিদ্ধ করার পর এবার প্রকাশ্যে মাছ ও মাংস বিক্রির ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করতে চলেছে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সরকার। উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা জানিয়েছেন, রাজ্যে যত্রতত্র মাছ বা মাংস বিক্রি করা যাবে না। এই নিয়ম কার্যকর করতে সরকার শীঘ্রই নতুন নির্দেশিকা ও বিধিমালা আনতে চলেছে।

প্রশাসন সূত্রে খবর, নতুন নিয়ম অনুযায়ী শুধুমাত্র লাইসেন্সধারী বিক্রেতারাই নির্দিষ্ট স্থানে মাছ ও মাংস বিক্রি করতে পারবেন। উপমুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন যে, সরকারি নিয়ম অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। যদিও এই নতুন নিয়ম কবে থেকে কার্যকর হবে এবং নিয়ম লঙ্ঘনের শাস্তি কী হবে, তা এখনও স্পষ্ট করা হয়নি।

বিহারে নীতীশ সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ। এর আগে উত্তরপ্রদেশ সরকারও ধর্মীয় স্থানের নির্দিষ্ট দূরত্বের মধ্যে মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছিল। বর্তমানে বিহারের জেলাশাসকদের এই নির্দেশিকা কঠোরভাবে পালন করার অনুরোধ জানানো হয়েছে যাতে জনসমক্ষে যত্রতত্র আমিষ পণ্য বিক্রি বন্ধ করা নিশ্চিত করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *