লেটেস্ট নিউজ

বুথের পাহারায় কেন্দ্রীয় বাহিনী! প্রথম দফার নির্বাচনে ১৯২০ কো ম্পা নি সেনার মেগা ডেপ্লয়মেন্ট – এবেলা

এবেলা ডেস্কঃ

বাংলার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় নজিরবিহীন নিরাপত্তা নিশ্চিত করতে ১৯২০ কো ম্পা নি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই রাজ্যে ৪৮০ কো ম্পা নি বাহিনী পৌঁছে গিয়ে এলাকায় এলাকায় রুট মার্চ শুরু করেছে। ভোটাররা যাতে নির্ভয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই উদ্দেশ্যেই স্পর্শকাতর এলাকাগুলোতে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। রাজ্য জুড়ে ৫৭১টি নাকা চেকিং পয়েন্ট তৈরি করা হয়েছে এবং সীমানায় কড়া নজরদারির জন্য আরও ৯৬টি বিশেষ পয়েন্ট সক্রিয় রয়েছে। তবে এই বিপুল পরিমাণ বাহিনীর খরচ ও খাবারের জোগান নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র আগের নির্বাচনের বকেয়া টাকা মেটায়নি বলেও অভিযোগ করেছেন তিনি। সব মিলিয়ে প্রথম দফার ভোটগ্রহণের আগেই রণক্ষেত্রের চেহারা নিচ্ছে বাংলার নিরাপত্তা ব্যবস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *