লেটেস্ট নিউজ

বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণ শুরু হুমায়ুনের, ২০২৬-এর আগে মমতাকে চরম হুঁশিয়ারি!

মুর্শিদাবাদের বেলডাঙায় বিতর্কিত ‘বাবরি মসজিদ’-এর আদলে মসজিদ নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করলেন ভরতপুরের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবীর। প্রায় ৫৫ কোটি টাকা ব্যয়ে কেরলের একটি সংস্থার সহায়তায় এই প্রকল্প সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এই পদক্ষেপকে ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। হুমায়ুন কবীর দাবি করেছেন, তাঁকে দল থেকে বহিষ্কার করায় তৃণমূল রাজনৈতিক সুবিধা হারাবে এবং আগামী নির্বাচনে এর খেসারত দিতে হবে মুখ্যমন্ত্রীকে।

এদিকে, আগামীকাল পূর্বঘোষিত ‘বাবরি যাত্রা’ কর্মসূচি আংশিক পরিবর্তন করে পলাশি থেকে বেলডাঙা পর্যন্ত পদযাত্রার ডাক দিয়েছেন তিনি। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ১৩৫টি আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা করে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়েছেন হুমায়ুন। অন্যদিকে, বিজেপি এই উদ্যোগকে সাম্প্রদায়িক মেরুকরণের কৌশল বলে কটাক্ষ করেছে। রাজনৈতিক মহলের মতে, হুমায়ুনের এই নতুন দল ও মসজিদ নির্মাণ পরিকল্পনা আগামী নির্বাচনে ভোট সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *