লেটেস্ট নিউজ

ব্রিগেডে মোদীর মেগা শো দিয়ে শেষ হবে বিজেপির পরিবর্তন যাত্রা, আজই রাজ্যে শাহ – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে তুঙ্গে রাজনৈতিক তৎপরতা। ভোটের ময়দানে শক্তি প্রদর্শনের লক্ষ্যে রবিবার থেকেই রাজ্যে শুরু হয়েছে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’। আগামী ১৫ মার্চ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এক বিশাল জনসভার মাধ্যমে এই যাত্রার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে। বিজেপি সূত্রে খবর, এই মহাসমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বিজেপি নেতৃত্ব জানিয়েছে, রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্র কভার করতে রবিবার ও সোমবার ৯টি পৃথক র্যালি বের হচ্ছে। তবে দোল ও হোলির কারণে ৩ ও ৪ মার্চ কর্মসূচিতে বিরতি থাকবে। ৫ মার্চ থেকে পুনরায় যাত্রা শুরু হয়ে তা ১৫ মার্চ ব্রিগেডে গিয়ে মিশবে। প্রধানমন্ত্রীর সফরসূচিতে শেষ মুহূর্তে পরিবর্তন না হলে ওই দিনই মেগা সমাবেশের ডাক দিয়েছে গেরুয়া শিবির।

এদিকে আজ সোমবার দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে একটি র্যালির সূচনা করতে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরিবর্তন যাত্রার এই কর্মসূচিতে যোগ দেবেন জেপি নাড্ডা, রাজনাথ সিং, নিতিন গডকরি, স্মৃতি ইরানি এবং দেবেন্দ্র ফডণবিসের মতো হেভিওয়েট নেতারা। তৃণমূল সরকারের বিরুদ্ধে জনমত গড়ে তুলতেই এই দীর্ঘ যাত্রার পরিকল্পনা করেছে বিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *