লেটেস্ট নিউজ

ভবানীপুরের ঘরের মেয়েকে জেতাতে তৃণমূলের মাস্টারপ্ল্যান এবং নতুন স্লোগান – এবেলা

এবেলা ডেস্কঃ

একুশের বিধানসভা নির্বাচনে ‘বাংলার মেয়ে’ স্লোগানে মাত করেছিল তৃণমূল কংগ্রেস। এবার ঘরের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে রেকর্ড ব্যবধানে জেতাতে ভবানীপুরে তৈরি হয়েছে নতুন রণকৌশল। বৃহস্পতিবার সুব্রত বক্সি ও ফিরহাদ হাকিমের উপস্থিতিতে এক গুরুত্বপূর্ণ বৈঠকে ‘উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে’ স্লোগানটি সামনে আনা হয়েছে।

দলের মূল লক্ষ্য হলো গতবারের জয়ের ব্যবধানকে ছাপিয়ে যাওয়া। এর জন্য প্রতিটি ওয়ার্ডে কর্মিসভা, মিছিল এবং বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিলির ওপর জোর দেওয়া হয়েছে। নেত্রী নিজে দলীয় কর্মীদের শান্ত থেকে জনসংযোগ বাড়ানোর নির্দেশ দিয়েছেন। বিরোধীদের প্ররোচনায় পা না দিয়ে উন্নয়নের খতিয়ান তুলে ধরাই এখন ঘাসফুল শিবিরের প্রধান হাতিয়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *