লেটেস্ট নিউজ

ভবানীপুরে ৪৭ হাজার নাম বাদ দিয়েও লাভ হবে না, কমিশনকে সরাসরি চ্যালেঞ্জ মমতার – এবেলা

এবেলা ডেস্কঃ

নির্বাচন কমিশনের বিরুদ্ধে ‘পক্ষপাতদুষ্ট’ হওয়ার বিস্ফোরক অভিযোগ আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ভোটার তালিকা থেকে প্রায় ৪৭ হাজার নাম বাদ পড়া নিয়ে তোপ দেগে তিনি সাফ জানালেন, “ভবানীপুরে আমিই জিতব।” কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশন যোগসাজশ করে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে বলে দাবি করেন তিনি। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় কারচুপির অভিযোগ তুলে জাতীয় মুখ্য নির্বাচন কমিশনারের দিকেও আঙুল তুলেছেন তৃণমূল নেত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *