লেটেস্ট নিউজ

ভাতা নয় কর্মসংস্থানই অগ্রাধিকার, জনসংযোগে নেমে বার্তা পার্থ চট্টোপাধ্যায়ের

দীর্ঘ কারাবাসের পর নিজের নির্বাচনী কেন্দ্র বেহালা পশ্চিমে জনসংযোগে নামলেন বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়। শনিবার স্থানীয় মানুষের সঙ্গে আলাপচারিতার সময় তিনি সরকারি ভাতার প্রাসঙ্গিকতা স্বীকার করেও কর্মসংস্থানের ওপর বিশেষ জোর দেন। তিনি স্মরণ করিয়ে দেন যে, বাম আমল থেকে শুরু করে বিজেপি শাসিত রাজ্যগুলোতেও ভাতার প্রচলন রয়েছে, তবে স্থায়ী উন্নয়নের জন্য কর্মসংস্থানই সবচেয়ে জরুরি।

স্কুল সার্ভিস কমিশন দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর এই প্রথম তাকে সক্রিয় রাজনীতিতে দেখা গেল। মন্ত্রিত্ব ও দলীয় পদ হারানোর পর তৃণমূল বিধায়ক হিসেবে নিজের দায়বদ্ধতা পুনরুক্তি করে তিনি জানান, এলাকার মানুষের পাশেই থাকবেন। সম্প্রতি বিধানসভার একাধিক গুরুত্বপূর্ণ কমিটিতেও তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা তার সংসদীয় রাজনীতিতে ফেরার ইঙ্গিত দিচ্ছে।

পার্থ চট্টোপাধ্যায়ের এই মন্তব্য ঘিরে ইতিমদেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। বিরোধীরা যেমন তার কর্মসংস্থান সংক্রান্ত বয়ান নিয়ে প্রশ্ন তুলছেন, তেমনই শাসক শিবিরের অন্দরেও তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তবে বিতর্ক সরিয়ে রেখে আপাতত নিজের হারানো ভাবমূর্তি পুনরুদ্ধার এবং সরাসরি জনসংযোগেই বিশেষ মনোনিবেশ করছেন বেহালা পশ্চিমের এই বিধায়ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *