লেটেস্ট নিউজ

ভারতীয় জলসীমায় বাংলাদেশি অনুপ্রবেশ, মাঝসমুদ্রে ২৮ মৎস্যজীবীকে পাকড়াও – এবেলা

এবেলা ডেস্কঃ

উত্তর বঙ্গোপসাগরে নজরদারি চালানোর সময় ভারতীয় জলসীমায় অবৈধভাবে মাছ ধরার অভিযোগে একটি বাংলাদেশি ট্রলারসহ ২৮ জন মৎস্যজীবীকে আটক করেছে কোস্ট গার্ডের জাহাজ ‘আইসিজিএস অমৃত কৌর’। গত ১৫ ফেব্রুয়ারি ভারতীয় একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলে (EEZ) অনুপ্রবেশের দায়ে এই অভিযান চালানো হয়।

তদন্তে দেখা গেছে, ট্রলারটিতে থাকা মৎস্যজীবীরা ভারতে মাছ ধরার কোনো বৈধ নথিপত্র দেখাতে পারেননি। ১৯৮১ সালের সামুদ্রিক আইন লঙ্ঘনের অভিযোগে ট্রলার ও সরঞ্জামসহ ধৃতদের ফ্রেজারগঞ্জে নিয়ে আসা হয়েছে। দেশের সামুদ্রিক সম্পদ রক্ষা এবং অবৈধ অনুপ্রবেশ রুখতে কোস্ট গার্ডের এই তৎপরতা অব্যহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *