লেটেস্ট নিউজ

ভারতের ওপর শুল্ক কি কমছে? ট্রাম্পের বড় ইঙ্গিত – এবেলা

এবেলা ডেস্কঃ

রাশিয়ান তেল আমদানির কারণে ভারতের ওপর আরোপিত ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক শীঘ্রই প্রত্যাহার করতে পারে ওয়াশিংটন। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেস্যান্ট জানিয়েছেন, শুল্ক আরোপের লক্ষ্য সফল হওয়ায় এখন তা প্রত্যাহারের পথ প্রশস্ত হয়েছে। এর ফলে ভারত প্রায় ৫০ হাজার কোটি টাকার আর্থিক সুবিধা পেতে পারে।

দাভোসে প্রধানমন্ত্রী মোদীকে ‘ঘনিষ্ঠ বন্ধু’ সম্বোধন করে ট্রাম্প দু’দেশের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আশাপ্রকাশ করেছেন। তবে জাতীয় স্বার্থ ও সাশ্রয়ী জ্বালানির প্রশ্নে ভারত তার ‘ভারত প্রথম’ নীতিতে অনড় রয়েছে। পশ্চিমী চাপের মুখে ভারতীয় শোধনাগারগুলো বর্তমানে বিকল্প উৎস থেকে তেল আমদানিতে গুরুত্ব দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *