লেটেস্ট নিউজ

ভারতের ‘সিঁদুর’ অভিযানের ক্ষত না শুকাতেই তছনছ পাকিস্তানের নূর খান বিমানঘাঁটি – এবেলা

এবেলা ডেস্কঃ

নিউজ ডেস্ক: ভারতের প্রতিবেশী দুই দেশ পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে শুরু হওয়া রক্তক্ষয়ী যুদ্ধ এবার চরমে পৌঁছাল। গত বছর ভারতের ‘সিঁদুর’ অভিযানে বিধ্বস্ত হওয়া রাওয়ালপিণ্ডির কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ নূর খান বিমানঘাঁটি আবারও ধুলোয় মিশিয়ে দেওয়ার দাবি করল তালিবান বাহিনী।

রবিবার গভীর রাতে চালানো এই ভয়াবহ হামলার পর কাবুল প্রশাসনের দাবি, গত কয়েকদিন ধরে পাকিস্তানের আকাশপথের আগ্রাসনের যোগ্য জবাব দিতেই এই প্রত্যাঘাত করা হয়েছে। উল্লেখ্য, রাজধানী ইসলামাবাদ থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে অবস্থিত এই বিমানঘাঁটিটি পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থার অন্যতম মেরুদণ্ড। গত বছর ভারতীয় বায়ুসেনার ব্রহ্মস মিসাইল হামলায় এই ঘাঁটিটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই ক্ষত মেরামত করে ফের সচল করার চেষ্টা চললেও আফগানিস্তানের নতুন হামলায় তা আবারও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বলে খবর।

আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে হামলার একটি ভিডিও প্রকাশ করা হয়েছে, যেখানে বিমানঘাঁটির ব্যাপক ক্ষয়ক্ষতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। যদিও এই বিপর্যয় নিয়ে এখনও পর্যন্ত পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। গত শুক্রবার থেকে শুরু হওয়া এই সীমান্ত যুদ্ধে দুই দেশেরই একাধিক সেনা নিহতের খবর পাওয়া গেলেও উভয় পক্ষই সরকারিভাবে নিহতের সংখ্যা গোপন রাখছে। নূর খান বিমানঘাঁটিতে এই দ্বিতীয়বারের বিধ্বংসী হামলা ইসলামাবাদের সামরিক শক্তির ওপর বড়সড় আঘাত হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *