লেটেস্ট নিউজ

ভারত-আইসিসি আঁতাঁত? বিশ্বকাপ বয়কটের হুঁশিয়ারি পাকিস্তানের – এবেলা

এবেলা ডেস্কঃ

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রতি অবিচারের অভিযোগ তুলে টুর্নামেন্ট বয়কটের ইঙ্গিত দিয়েছে পাকিস্তান। পিসিবি প্রধান মহসিন নকভি জানান, আইসিসি ভারতের সুবিধার্থে দ্বিমুখী নীতি গ্রহণ করছে। বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজনের দাবিতে সমর্থন জানিয়ে তিনি এই পরিস্থিতির কড়া সমালোচনা করেন।

নকভি স্পষ্ট করেছেন, বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়টি এখন সম্পূর্ণ পাকিস্তান সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। সরকার অনুমতি না দিলে পাকিস্তান টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াবে। তাঁর মতে, বাংলাদেশকে ছাড়া বিশ্বকাপ আয়োজন অনুচিত, কারণ তারা বিশ্ব ক্রিকেটের অন্যতম অবিচ্ছেদ্য অংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *