ভারত-ইইউ ঐতিহাসিক চুক্তি: প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে আসছেন দুই ইউরোপীয় প্রধান – এবেলা
এবেলা ডেস্কঃ
ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে যোগ দিচ্ছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়েন এবং ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা। এই সফরে ১৬তম ভারত-ইইউ শীর্ষ সম্মেলনে অংশ নিয়ে দুই পক্ষ দীর্ঘ প্রতীক্ষিত মুক্ত বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করতে পারে।
বাণিজ্যিক ও কৌশলগত সম্পর্ক সুদৃঢ় করতে এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মার্কিন ট্যারিফ ও বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে ভারত ও ইউরোপীয় ইউনিয়ন নিজেদের নিরাপত্তা, পরিচ্ছন্ন জ্বালানি এবং বাজার সম্প্রসারণে একযোগে কাজ করার অঙ্গীকার করেছে। বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এই সম্ভাব্য চুক্তিকে ‘মাদার অফ অল ডিলস’ হিসেবে অভিহিত করেছেন।

