লেটেস্ট নিউজ

ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ‘মাদার অফ ডিলে’র ঘোষণা; লাভবান হবে একাধিক ক্ষেত্র – এবেলা

এবেলা ডেস্কঃ

ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের (EU) দ্বিপাক্ষিক সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বহু প্রতীক্ষিত এই বাণিজ্য চুক্তির ঘোষণা করেছেন, যাকে ‘মাদার অফ অল ডিলস’ বলা হচ্ছে। এই চুক্তি বিশ্ব বাণিজ্যে একটি উদাহরণ তৈরি করবে এবং ভারতের ম্যানুফ্যাকচারিং সেক্টরে বড় জোয়ার আনবে। বিশেষত টেক্সটাইল, লেদার, জেমস অ্যান্ড জুয়েলারি সেক্টর এই চুক্তির ফলে ব্যাপক লাভবান হবে।

ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির আবহে যখন বিশ্বের বহু দেশ নতুন বাণিজ্যিক পথের সন্ধান করছে, তখন ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) বিশ্ববাসীর নজর কেড়েছে।

২০ বছর পর ঐকমত্য

২০০৭ সাল থেকে এই চুক্তি নিয়ে আলোচনা চললেও প্রায় দুই দশক পর উভয় পক্ষ একমত হয়েছে। বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল জানিয়েছেন, আলোচনা সম্পন্ন হয়েছে এবং চুক্তিটি ভারসাম্যপূর্ণ ও ভবিষ্যৎমুখী। চলতি বছরেই স্বাক্ষর এবং আগামী বছর থেকে এটি কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।

বর্তমানে ইইউ-তে ভারতীয় পণ্যের ওপর শুল্ক হার

বর্তমানে ইউরোপীয় ইউনিয়ন ভারতীয় পণ্যের ওপর গড়ে ৩.৮ শতাংশ শুল্ক (ট্যারিফ) আরোপ করে। তবে টেক্সটাইল, চামড়া, জুতো এবং রাসায়নিকের মতো শ্রমনির্ভর পণ্যে এই শুল্ক ১০ শতাংশ পর্যন্ত হয়। অন্যদিকে, ভারত ইইউ থেকে আসা পণ্যের ওপর গড়ে ৯.৩ শতাংশ শুল্ক ধার্য করে।

ইইউ-তে ভারতীয় পণ্যের শুল্ক তালিকা:

  • গড় শুল্ক: ৩.৮%
  • শ্রমনির্ভর পণ্য (টেক্সটাইল, লেদার): প্রায় ১০%
  • গার্মেন্টস: ১০-১২%

এই চুক্তির পর টেক্সটাইল, লেদার এবং জুয়েলারি শিল্পে আমদানি শুল্ক শূন্য (জিরো ডিউটি) হয়ে যাবে, যা রফতানি বৃদ্ধিতে বড় ভূমিকা নেবে।

ইইউ পণ্যের ওপর ভারতের বর্তমান শুল্ক

  • গড় শুল্ক: ৯.৩%
  • অটোমোবাইল ও পার্টস: ৩৫.৫%
  • প্লাস্টিক: ১০.৪%
  • কেমিক্যাল ও ফার্মা: ৯.৯%
  • মেশিনারি ও ইলেকট্রনিক্স: ৯%

ভারত-ইইউ বাণিজ্য পরিসংখ্যান

২০২৪-২৫ সালে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে পণ্য বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ১৩৬ বিলিয়ন ডলার। এর মধ্যে ভারত রফতানি করেছে ৭৫ বিলিয়ন ডলারের বেশি এবং আমদানি করেছে প্রায় ৬০ বিলিয়ন ডলারের পণ্য। বর্তমানে ইইউ ভারতের অন্যতম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *