লেটেস্ট নিউজ

ভারত পাকিস্তান মহারণের আগে বাবর আজমদের কড়া খোঁচা দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় – এবেলা

এবেলা ডেস্কঃ

কলম্বোয় হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ভারত। বিশ্বকাপের সুপার এইট পর্বের এই লড়াইয়ের আগে সৌরভ গঙ্গোপাধ্যায় মন্তব্য করেছেন যে, পাকিস্তান কেন খেলতে চাইছিল না তা ভেবে তিনি অবাক। ট্রফি জয়ের লক্ষ্যে আসা একটি দলের এমন পিছুটানকে কার্যত উপহাস করে ‘দাদা’ বলেন, শেষ পর্যন্ত তারা খেলতে রাজি হওয়ায় টুর্নামেন্টেরই মঙ্গল হবে।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের নাম প্রত্যাহারের পর পাকিস্তানের ম্যাচ বয়কটের হুমকি ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছিল। আইসিসির সঙ্গে আলোচনার পর তারা মাঠে নামতে রাজি হলেও মাঠের বাইরের এই নাটকীয়তা নিয়ে সমালোচনায় সরব ক্রিকেট মহল। আপাতত দুই দলই ফর্মে থাকায় রোববারের এই মেগা ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *