লেটেস্ট নিউজ

ভারত পাক হাইভোল্টেজ মহারণের আগে বাংলার ক্রিকেট তারকাদের মুখে কার নাম – এবেলা

এবেলা ডেস্কঃ

NEWS DESK : টি-টোয়েন্টি বিশ্বকাপে রবিবাসরীয় ভারত-পাকিস্তান মহারণ ঘিরে চড়ছে উত্তেজনার পারদ। কলম্বোর এই হাইভোল্টেজ ম্যাচ নিয়ে আনন্দবাজার অনলাইনকে নিজেদের ভবিষ্যৎবাণী জানালেন সম্বরণ বন্দ্যোপাধ্যায়, স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, সৌরাশিস লাহিড়ী এবং অনুষ্টুপ মজুমদারের মতো বাংলার দিকপাল ক্রিকেটারেরা।

অধিকাংশের মতেই এই ম্যাচে ভারতের তুরুপের তাস হতে পারেন সূর্যকুমার যাদব এবং জসপ্রীত বুমরাহ। শাহিন আফ্রিদির তুলনায় বুমরাহকেই এগিয়ে রেখেছেন সকলে। হার্দিক পাণ্ড্য বা বরুণ চক্রবর্তীর হাতেই ম্যাচ জেতানোর চাবিকাঠি দেখছেন বিশেষজ্ঞরা। মাঠের লড়াই শুরুর আগে বাংলার এই চার তারকার ভোট ভারতের পক্ষেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *