ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কাঁটা ভ্যান্স ও নাভারো? ভাইরাল অডিওতে ফাঁস ট্রাম্পের ক্ষোভ – এবেলা
এবেলা ডেস্কঃ
শুল্ক যুদ্ধ ও ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে উত্তপ্ত হোয়াইট হাউস। সম্প্রতি ভাইরাল হওয়া এক অডিওতে রিপাবলিকান সেনেটর টেড ক্রুজকে বিস্ফোরক দাবি করতে শোনা গেছে। তাঁর মতে, ভারতের সঙ্গে প্রস্তাবিত শুল্ক চুক্তি আটকে দিয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং উপদেষ্টা পিটার নাভারো। ক্রুজ এই অন্তর্মুখী বাণিজ্য নীতিকে মার্কিন অর্থনীতির জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে সতর্ক করেছেন।
অডিওতে আরও দাবি করা হয়, শুল্ক ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সেনেটরদের তীব্র বাকবিতণ্ডা হয়েছে। ট্রাম্পের কড়া শুল্ক নীতি ২০২৬ সালের নির্বাচনে রিপাবলিকানদের বিপর্যয় ডেকে আনতে পারে বলে ক্রুজ আশঙ্কা প্রকাশ করেন। তবে এই বিরোধিতার মুখে ট্রাম্প অত্যন্ত আক্রমণাত্মক অবস্থান নিয়েছেন বলে জানা গেছে, যা প্রশাসনের অভ্যন্তরীণ ফাটলকে স্পষ্ট করে তুলেছে।

