ভিআইপি রোডে মেসির ৭০ ফুটি মূর্তি: রাজ্যের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের – এবেলা
এবেলা ডেস্কঃ
লেকটাউনে ফুটবল কিংবদন্তি মেসি ও মারাদোনার মূর্তি নির্মাণ নিয়ে রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। সুপ্রিম কোর্টের ২০১০ সালের নির্দেশিকা লঙ্ঘন করে সরকারি জমিতে এই স্থায়ী কাঠামো গড়া হয়েছে কি না, তা নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ তিন সপ্তাহের মধ্যে হলফনামা জমার নির্দেশ দিয়েছে।
মন্ত্রী সুজিত বসুর উদ্যোগে নির্মিত ৭০ ফুটের এই মেসি মূর্তিটি নিয়ে সামাজিক মাধ্যমে আগে থেকেই বিতর্ক ছিল। জনচলাচলে বিঘ্ন ঘটার আশঙ্কায় আদালত এখন জানতে চেয়েছে, ঠিক কোন অনুমতিতে এবং কী কারণে এই মূর্তিগুলি স্থাপন করা হয়েছে। চার সপ্তাহ পর এই মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

