লেটেস্ট নিউজ

ভিন জাতে প্রেম: পিটিয়ে খুনের পর যুগলের দেহ পুঁতে রাখল দাদারা – এবেলা

এবেলা ডেস্কঃ

উত্তরপ্রদেশের মোরাদাবাদে ভিন জাতে প্রেমের জেরে এক যুবক ও যুবতীকে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠল। তরুণীর তিন দাদা মিলে আরমান ও কাজলকে হাত-পা বেঁধে পিটিয়ে খুন করার পর দেহ দুটি মাটিতে পুঁতে রাখে। পুলিশ অভিযুক্ত তিন দাদাকে গ্রেপ্তার করেছে।

নিখোঁজ ডায়েরির ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ তরুণীর দাদাদের জিজ্ঞাসাবাদ করলে খুনের ঘটনাটি প্রকাশ্যে আসে। ধৃতদের দেখানো জায়গা থেকে মাটি খুঁড়ে যুগলের নিথর দেহ উদ্ধার করা হয়। চার বছর সৌদি আরবে কর্মরত আরমানের সাথে কাজলের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক পরিবার মেনে না নেওয়াতেই এই হত্যাকাণ্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *