লেটেস্ট নিউজ

ভুতুড়ে ভোটার কাণ্ডে কড়া কমিশন, ১৭ তারিখের মধ্যেই আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর করার চরম হুঁশিয়ারি – এবেলা

এবেলা ডেস্কঃ

NEWS DESK : ভোটার তালিকায় অনিয়ম এবং ‘ভুতুড়ে’ ভোটার নথিভুক্ত করার অভিযোগে রাজ্য প্রশাসনের ওপর চাপ বাড়াল নির্বাচন কমিশন। গত শুক্রবার দিল্লিতে তলব করা হয়েছিল মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে, যেখানে তাঁকে স্পষ্ট জানানো হয়েছে যে আগামী ১৭ই ফেব্রুয়ারির মধ্যে অভিযুক্ত পাঁচজন আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে হবে। বারুইপুর পূর্ব ও ময়নার দুই ইআরও এবং দুই এআরও-সহ এক ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে এই কড়া পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে।

কমিশন সূত্রে খবর, এর আগে রাজ্য চারজন আধিকারিককে সাসপেন্ড করলেও তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে দেরি করা হচ্ছিল। এবার ডেডলাইন বেঁধে দিয়ে কমিশন স্পষ্ট করেছে যে, পূর্ববর্তী নির্দেশ অমান্য করার কোনো সুযোগ নেই। এছাড়াও বেআইনিভাবে অতিরিক্ত এআরও নিয়োগ এবং এসডিও স্তরের আধিকারিকদের ইআরও হিসেবে নিয়োগের ক্ষেত্রেও কমিশন অসন্তোষ প্রকাশ করেছে। নির্ধারিত সময়ের মধ্যে সমস্ত নির্দেশ পালন করে রাজ্যকে দ্রুত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *