ভোটার তালিকায় নজিরবিহীন কোপ, রাজ্য থেকে গায়েব ৬৩ লক্ষ নাম – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজ্যে প্রকাশিত হলো চূড়ান্ত ভোটার তালিকা। খসড়া তালিকায় ৫৮ লক্ষের পর এবার আরও ৫ লক্ষ নাম বাদ দিল নির্বাচন কমিশন। সব মিলিয়ে বাতিল ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জন ভোটারের নাম। কমিশনের তথ্যে সামনে এসেছে চাঞ্চল্যকর পরিসংখ্যান।
একনজরে চূড়ান্ত ভোটার তালিকা ২০২৬
- মোট যোগ্য ভোটার: ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪ জন
- পুরুষ ভোটার: ৩ কোটি ৬১ লক্ষ ৯৯ হাজার ৩৯১ জন
- মহিলা ভোটার: ৩ কোটি ৪৬ লক্ষ ১৫ হাজার ৮৩৭ জন
- তৃতীয় লিঙ্গের ভোটার: ১,৪০২ জন
- নতুন ভোটার (ফর্ম ৬ ও ৬এ): ১ লক্ষ ৮২ হাজার ৩৬ জন
- বাদ পড়া ভোটার (ফর্ম ৭): ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জন
- স্থানান্তরিত ভোটার: ১৯ লক্ষ ৮৮ হাজার ৭৬ জন
- বিচারাধীন ভোটার (অসংগতির কারণে): ৬০ লক্ষ ৬ হাজার ৩৭৫ জন
২০২৫ সালের ২৭ অক্টোবর যখন বিশেষ সংশোধনীর কাজ শুরু হয়, তখন রাজ্যে মোট ভোটার ছিল ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯ জন। দীর্ঘ প্রক্রিয়া শেষে ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত তালিকায় দেখা যাচ্ছে বিপুল সংখ্যক নাম বাদ পড়েছে। সিইও মনোজ আগরওয়াল জানিয়েছেন, তথ্যে অসংগতির কারণে এখনও ৬০ লক্ষের বেশি নাম বিচারাধীন রয়েছে। অর্থাৎ আগামীতে আরও নাম বাদ পড়ার সম্ভাবনা প্রবল।

