লেটেস্ট নিউজ

ভোটার তালিকায় নাম ‘ডিলিটেড’? ভোটদানের সুযোগ পেতে আবেদনের প্রক্রিয়া জানুন – এবেলা

এবেলা ডেস্কঃ

নির্বাচন কমিশন সোমবার রাতে প্রথম সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করেছে, যেখানে প্রায় ২৯ লক্ষ আবেদনের নিষ্পত্তি করা হয়েছে। তবে এই তালিকায় অনেক ভোটারের নাম ‘ডিলিটেড’ ক্যাটেগরিতে থাকায় তাঁদের ভোটদান নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কমিশন জানিয়েছে, তালিকায় নাম না থাকলেও যোগ্য ব্যক্তিরা নির্দিষ্ট প্রক্রিয়ায় পুনরায় আবেদন করার সুযোগ পাবেন।

যাঁদের নাম ডিলিট হয়েছে, তাঁরা আগামী ১৫ দিনের মধ্যে জেলা নির্বাচন আধিকারিকের (DEO) কাছে পুনর্বিবেচনার আবেদন জানাতে পারবেন। সেখানে আবেদন খারিজ হলে পরবর্তী ১৫ দিনের মধ্যে মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) কাছে আপিল করা যাবে। এছাড়া অনলাইন প্ল্যাটফর্ম ‘ECINET’ বা সংশ্লিষ্ট বিএলও-র (BLO) মাধ্যমেও ভোটাররা তাঁদের দাবি জানাতে পারবেন।

আবেদনপত্রের সঙ্গে নাম, এপিক নম্বর এবং বিধানসভা কেন্দ্রের বিবরণ জমা দেওয়া বাধ্যতামূলক। যদি সব আবেদনই খারিজ হয়ে যায়, তবে ভোটাররা ‘ফর্ম-৬’ পূরণ করে নতুন করে নাম তোলার আবেদন করতে পারেন। স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে কমিশন এই পদক্ষেপ গ্রহণ করেছে, যাতে কোনো প্রকৃত ভোটার তাঁর অধিকার থেকে বঞ্চিত না হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *