লেটেস্ট নিউজ

ভোটার তালিকায় বিচারাধীন নাম নিয়ে চরম উদ্বেগ কেড়ে নিল যুবকের প্রাণ – এবেলা

এবেলা ডেস্কঃ

উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার বাসিন্দা ছত্রিশ বছর বয়সি ইসমাইল মোল্লার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের দাবি, নির্বাচন কমিশনের সাম্প্রতিক আংশিক ভোটার তালিকায় নিজের নাম ‘বিচারাধীন’ বা ‘অ্যাডজুডিকেশন’ পর্যায়ে দেখে তীব্র আতঙ্কে ভুগছিলেন তিনি। পশ্চিম নাটুরিয়ার ১৩১ নম্বর বুথের এই বাসিন্দা নাম বাদ যাওয়ার আশঙ্কায় গত ২৮ ফেব্রুয়ারি থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার সকালে ঘর থেকে ইসমাইলের নিথর দেহ উদ্ধারের পর পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। স্বজনদের অভিযোগ, তালিকায় নাম থাকা নিয়ে অনিশ্চয়তা থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। নামাজ পড়ে ফেরার পরও এ নিয়ে চূড়ান্ত উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠিয়েছে। এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে শোক ও চাঞ্চল্য বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *