লেটেস্ট নিউজ

ভোটার তালিকায় ১.২৬ কোটি অসংগতি: শনিতেই বিশেষ তালিকা দিচ্ছে কমিশন – এবেলা

এবেলা ডেস্কঃ

সুপ্রিম কোর্টের নির্দেশে ৯৪ লক্ষাধিক ভোটারের তথ্যে অসংগতি ও প্রায় ৩১ লক্ষ ‘আনম্যাপড’ ভোটারের তালিকা প্রকাশ করছে নির্বাচন কমিশন। শনিবারের মধ্যে স্থানীয় সরকারি অফিসগুলোতে এই তালিকা টাঙানো হবে। ভোটার তালিকা সংশোধনের এই প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে কমিশন কড়া পদক্ষেপ গ্রহণ করেছে।

আগামী রবিবার থেকে ভোটাররা প্রয়োজনীয় নথি জমা দিয়ে অসংগতি দূর করার সুযোগ পাবেন। এই প্রক্রিয়ার তদারকিতে ১২ জন পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। অসংগতির অভিযোগে অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়ে রাজ্যকে পুনরায় চিঠি পাঠিয়েছে কমিশন। আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত তালিকা প্রকাশিত হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *