লেটেস্ট নিউজ

ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার আতঙ্কে রাজ্যে জোড়া মৃত্যু – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যে ভোটার তালিকার বিশেষ তদন্ত ঘিরে তৈরি হওয়া আতঙ্কে জোড়া আত্মহত্যার খবর এল। সোমবার উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া ও উত্তর দিনাজপুরের চোপড়ায় এই ঘটনা ঘটে। বাদুড়িয়ার রিনারানি কুণ্ডু (৫০) নামে এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তালিকায় নিজের নাম ‘বিবেচনাধীন’ এবং ছেলেদের নাম বাতিল হওয়ায় চরম দুশ্চিন্তায় তিনি আত্মঘাতী হন।

অন্যদিকে, চোপড়ার মাঝিয়ালি এলাকায় বিক্রম সিংহ (৪১) নামে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, খসড়া তালিকায় বিক্রমের নাম বাতিল হওয়ায় আতঙ্কে তিনি আত্মঘাতী হয়েছেন। সংশ্লিষ্ট বিএলও তালিকায় তাঁর নাম বাদ পড়ার বিষয়টি স্বীকার করেছেন।

পুলিশ দেহ দুটি ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে। স্থানীয় জনপ্রতিনিধিরা এই জোড়া মৃত্যুর জন্য নির্বাচন কমিশনের অমানবিক প্রক্রিয়াকে দায়ী করেছেন। ভোটার তালিকা সংশোধন ঘিরে সাধারণ মানুষের এই মৃত্যু প্রশাসনের ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *