ভোটার তালিকা থেকে বাদ যেতে পারে ৮৪ লক্ষ নাম, বিপুল সংখ্যক ভোটারের অনুপস্থিতিতে বাড়ছে উদ্বেগ – এবেলা
এবেলা ডেস্কঃ
NEWS DESK : রাজ্যজুড়ে ভোটার তালিকা সংশোধনের এসআইআর শুনানি প্রক্রিয়া শেষ হতেই শোরগোল পড়ে গিয়েছে। কমিশন সূত্রে খবর, শুনানিতে ৬ লক্ষের বেশি ভোটার অনুপস্থিত থাকায় তাঁদের নাম বাদ যাওয়া প্রায় নিশ্চিত। এছাড়া প্রয়োজনীয় নথির অভাবে লজিক্যাল ডিসক্রিপেন্সি ও অ্যানম্যাপড ভোটারদের একটি বড় অংশও তালিকার বাইরে থাকতে পারেন। সব মিলিয়ে প্রায় ৮৪ লক্ষ নাম বাদ পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে যা সংশ্লিষ্ট মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।
যাঁদের নাম বাদ যাবে তাঁদের নির্দিষ্ট কারণসহ নোটিস দিয়ে জানাবে কমিশন। ভোটাররা চাইলে প্রথমে জেলাশাসক এবং পরবর্তীতে সিইও দপ্তরে আবেদন করার সুযোগ পাবেন। বর্তমানে স্ক্রুটিনি প্রক্রিয়া চলছে এবং সবকিছু ঠিক থাকলে আগামী ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। নথিপত্র হিসেবে প্যান কার্ড বা পেপার কাটিং গ্রহণ না করায় এবং নির্ধারিত ১৩টি নথির অভাব থাকায় অনেকের নাম বাতিলের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে বলে জানা গিয়েছে।

