ভোটার তালিকা সংশোধনে ইতিহাস গড়ল বাংলা, বাদ পড়ল লক্ষ লক্ষ নাম – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজ্যে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া সফলভাবে শেষ করল মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সিইও মনোজ আগরওয়ালের মতে, সাময়িক কষ্টের বিনিময়ে দীর্ঘমেয়াদী স্বচ্ছতা নিশ্চিত করতেই এই পদক্ষেপ। এই কর্মযজ্ঞে প্রশাসন ও রাজনৈতিক দলগুলোর সক্রিয় সহযোগিতায় পশ্চিমবঙ্গ দেশের মধ্যে শ্রেষ্ঠ কাজ করেছে বলে তিনি দাবি করেন।
শুনানি পর্ব শেষে প্রায় ৬.৬১ লক্ষ নাম বাতিল করা হয়েছে, যদিও এর আগে খসড়া তালিকায় বাদ গিয়েছিল ৫৮ লক্ষ নাম। বর্তমানে মোট ৬৪.৮১ লক্ষ নাম তালিকাচ্যুত হলেও বাদ পড়ারা পুনরায় আবেদনের সুযোগ পাবেন। আগামী ১ মার্চ উপ-নির্বাচন কমিশনারের নেতৃত্বে কমিশনের প্রতিনিধি দল পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্য সফরে আসছেন।

