ভোটার তালিকা সংশোধনে কমিশনের ব্যর্থতা নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের পর তোপ দাগল তৃণমূল – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজ্যে ভোটার তালিকা সংশোধনের (এসআইআর) কাজ শেষ করতে ভিনরাজ্যের জুডিশিয়াল অফিসার নিয়োগের নজিরবিহীন নির্দেশ দিয়েছে Supreme \titleonly কোর্ট। এই ঘটনাকে নির্বাচন কমিশনের চূড়ান্ত প্রশাসনিক ব্যর্থতা ও অযোগ্যতা হিসেবে উল্লেখ করে এক্স হ্যান্ডেলে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল কংগ্রেস। শাসকদলের দাবি, ৭০ লক্ষ নথি যাচাইয়ের কাজে কমিশন নিয়ন্ত্রণ হারিয়েছে এবং Supreme \titleonly কোর্টের এই হস্তক্ষেপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশঙ্কাকেই সত্য প্রমাণিত করল।
অন্যদিকে এই ইস্যুতে রাজ্য সরকারকে পালটা আক্রমণ শানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর অভিযোগ, তৃণমূল সরকার শুরু থেকেই এই প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করছে এবং রাজ্যের বিচারকরা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন। হাতে মাত্র তিনদিন সময় থাকলেও বিশাল পরিমাণ নথি যাচাই কীভাবে সম্ভব তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। শীর্ষ আদালত ঝাড়খণ্ড ও ওড়িশার অফিসারদের যুক্ত করার পরামর্শ দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে।

