লেটেস্ট নিউজ

ভোটের আগে নেপালে ফিরলেন ক্ষমতাচ্যুত রাজা জ্ঞানেন্দ্র, রাজতন্ত্র ফেরানোর দাবিতে উত্তাল কাঠমান্ডু – এবেলা

এবেলা ডেস্কঃ

NEWS DESK : ৫ মার্চের সাধারণ নির্বাচনের ঠিক আগে নেপালে ফিরেছেন ক্ষমতাচ্যুত রাজা জ্ঞানেন্দ্র। কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে কয়েক হাজার মানুষ ভিড় করেন এবং রাজতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে স্লোগান দেন। গত সেপ্টেম্বর মাসে জেন-জি প্রজন্মের তীব্র বিক্ষোভে ওলি সরকারের পতনের পর থেকে দেশটিতে রাজনৈতিক অস্থিরতা চলছে। বর্তমানে সুশীলা কার্কীর অন্তর্বর্তী সরকার নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকলেও রাজভক্তদের এই নতুন জমায়েত প্রশাসনের উদ্বেগ বাড়িয়ে দিয়েছে।

প্রায় দু-দশক আগে ২০০৮ সালে নেপালে ২৪০ বছরের পুরনো রাজতন্ত্রের অবসান ঘটিয়ে গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শাসনব্যবস্থা প্রবর্তিত হয়েছিল। তবে আসন্ন পার্লামেন্ট নির্বাচনের আগে রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টিসহ বিভিন্ন গোষ্ঠীর এই বিক্ষোভ নতুন করে অশান্তির ইঙ্গিত দিচ্ছে। ২৭৫টি আসনে ১ কোটি ৯০ লক্ষ ভোটারের রায় প্রদানের আগে রাজধানীসহ বিভিন্ন এলাকায় সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করেই ‘রাজাকে ফেরাও’ স্লোগান জোরালো হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি নির্বাচনের পরিবেশকে প্রভাবিত করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *